বিশ্বকাপ ফুটবল কুইজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ কুইজে ১০৮৬ পুরস্কার!

বিশ্বকাপজুড়ে প্রথম আলো পাঠকদের জন্য নানা মাত্রিক কুইজের আয়োজন করছে। যেদিন খেলা, সেদিনই পুরস্কার জেতার সুযোগ থাকছে ২৮ অঞ্চলের প্রথম আলোর কার্যালয়ে। প্রতিদিন সারা দেশের পাঠকদের জন্য আছে দুটি এসএমএস কুইজ। থাকছে সাপ্তাহিক, পর্বভিত্তিক, অনলাইন ও ফেসবুক মিলিয়ে মোট ১৫টি কুইজের জমজমাট আয়োজন। আর এই ১৫ কুইজে থাকছে লাখ লাখ টাকার ১০৮৬টি পুরস্কার।
প্রতিদিন কুইজ প্রতিদিন পুরস্কার
বাংলালিংকের সহযোগিতায় প্রথম আলো দেশের ২৭ জেলার ২৮ অঞ্চলে আয়োজন করছে প্রতিদিনের কুইজ। ওইদিনের খেলার ফলাফল অনুমান করে কুপন জমা দিয়ে প্রতিদিন ২৮ জন বিজয়ী পাচ্ছেন একটি করে মোবাইল ফোনসেট। কুপনের সঙ্গে বাংলালিংক নম্বর থেকে এসএমএস করে পয়েন্ট জমিয়ে থাকছে মেগা পুরস্কারের গাড়ি, মোটরসাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। প্রতিদিন এই কুইজের কুপনটি ছাপা হচ্ছে প্রথম আলোর শেষ পাতায়।
প্রতিদিনের এসএমএস কুইজ
বিশ্বকাপে প্রথম আলোর বিশেষ ক্রোড়পত্র বিশ্বকাপের বাঁশিতে প্রতিদিন দুটি করে এসএমএস কুইজ ছাপা হচ্ছে। এসএমএস করে প্রতিদিন দুজন বিজয়ী পাচ্ছেন একটি ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটার। বিশ্বকাপের ম্যাচের সঙ্গে এই কুইজের পুরস্কারের কলেবর আরও বাড়বে।

পর্বভিত্তিক কুইজ
বিশ্বকাপের বাঁশিতে প্রতিদিন ছাপা হচ্ছে পাঁচটি পর্বভিত্তিক কুইজ। দুই ও তিন পর্বের এই কুইজগুলোর প্রতি পর্বে আছে আকর্ষণীয় পুরস্কার। পর্বভিত্তিক এই কুইজগুলোতে অংশ নিয়ে বিশ্বকাপ শেষে থাকছে মেগা পুরস্কারের গাড়ি, মোটরসাইকেল, বিদেশ ভ্রমণসহ আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।
সাপ্তাহিক কুইজ
প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র স্বপ্ন নিয়ে, রস+আলো, অন্য আলো আর আনন্দও পাঠকদের জন্য আয়োজন করছে বিশ্বকাপ কুইজের। এসব কুইজে প্রতি সপ্তাহে বিজয়ীরা পাচ্ছেন ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার, বিমানের টিকিটসহ আকর্ষণীয় পুরস্কার।

অনলাইনেও কুইজ
প্রথম আলো অনলাইনেও অংশ নেওয়া যাচ্ছে সাপ্তাহিক কুইজে। এ ছাড়া আরেকটি এসএমএস কুইজে অংশ নিয়ে থাকছে গ্যালাক্সি এস ৫ কিংবা গ্র্যান্ড ২-এর মতো আকর্ষণীয় হ্যান্ডসেট জেতার সুযোগ।

বাদ যায়নি ফেসবুক পেজও
বিশ্বকাপ ফুটবল ২০১৪ উপলক্ষে প্রথম আলো ফেসবুক ফ্যানপেজে শুরু হয়েছে গেম খেলে পুরস্কার জেতার এক মজার প্রতিযোগিতা। ‘খোঁজ দ্য বল’ শীর্ষক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিদিন একটি করে মোবাইল ফোনসেট জেতার সুযোগ থাকছে। প্রথম আলোর ফেসবুক পেজে (www.fb.com/DailyProthomAlo) অ্যাপ হিসেবে এই গেমটি আছে। বল খোঁজার এই প্রতিযোগিতায় প্রতিদিনের সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী বিজয়ী হবেন। প্রতিবার খেলার পর অংশগ্রহণকারীকে তার অর্জিত পয়েন্ট জানিয়ে দেওয়া হবে। দেখা যাবে ওইদিনের শীর্ষ পয়েন্ট অর্জনকারীদের তালিকাও। গেমটিতে সরাসরি যাওয়া যাবে এই লিংকের (http://bit.ly/TYpKy5) মাধ্যমে।

লাখ লাখ টাকার পুরস্কার
২টি ব্র্যান্ড নিউ গািড়, ৪টি মোটরসাইকেল, ৮১টি স্মার্টফোন, ২০টি এলইডি টিভি, ৬ জনের থাইল্যান্ড, ভুটান কিংবা নেপাল ভ্রমণ, ৪২টি ল্যাপটপ কম্পিউটার, ২৮ জনের ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট, ৭৬২টি মোবাইল ফোনসেট, ২টি আইফোন ৫, ৩টি গ্যালাক্সি গিয়ার, ২টি আইপ্যাড, ১০টি আইপড, ৮টি ক্যামেরা, ৪টি ফ্রিজ, ৪টি ডিজিটাল ফটোফ্রেম, ১২টি মাইক্রোওয়েভ ওভেন, ১৯টি ডিভিডি প্লেয়ার, ২৯টি রাইস কুকার এবং পাঁচতারকা হোটেলে খাবার, গিফট ভাউচার, মোবাইল রিফিলসহ ১০৮৬টি আকর্ষণীয় পুরস্কার।