বিশ্বকাপ ফুটবলের জমকালো উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোহানেসবার্গে সকার সিটির ৯৪ হাজার দর্শকের সামনে মনোমুগ্ধকর উদ্বোধন হয়ে গেল ১৯তম বিশ্বকাপ ফুটবল আসরের। আর কিছুক্ষণ পরই স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের প্রথম খেলা। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ছিল আফ্রিকান সংস্কৃতির এক চমত্কার উপস্থাপন। তবে শত আনন্দ আর উত্সবের মধ্যেও দক্ষিণ আফ্রিকার মানুষ অবশ্যই মিস করেছে তাদের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে। গতকাল বিশ্বকাপ কনসার্ট শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মেয়ের নাতনি নিহত হওয়ার তিনি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। যে ব্যক্তির কারণে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ আয়োজিত হচ্ছে, তাঁর অনুপস্থিতি অবশ্যই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে পরিপূর্ণতা দেয়নি।দক্ষিণ আফ্রিকার ফুটবল অ্যাসোসিয়েশন এ দুঃখজনক ঘটনায় এক বিবৃতিতে জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে ম্যান্ডেলার অনুপস্থিতিকে ‘অসম্পূর্ণতা’ হিসেবে অভিহিত করেছে। পাঁচটি সামরিক বিমানের মহড়া দিয়ে শুরু হয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। বিমান পাঁচটি জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামের ওপর দিয়ে উড়ে যায় বিভিন্ন মনোমুগ্ধকর ভঙ্গিমায়। ৪০ মিনিটের এ উদ্বোধনী অনুষ্ঠানের আরও একটি আকর্ষণীয় দিক ছিল মার্কিন পপ তারকা আর কেলির হূদয়ে তোলপাড় করা সংগীত মূর্ছনা। দক্ষিণ প্রেসিডেন্ট জ্যাকব জুমা ও আর্চ বিশপ ডেসমন্ড টুটু দক্ষিণ আফ্রিকার জার্সির রঙের পোশাক পরে মাঠে উপস্থিত দর্শকদের শুভেচ্ছা জানান।