বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত করছে ফ্রান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন অনেক আগেই। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ফ্রান্স ছিটকে পড়ার পরই এফএফএফের সভাপতির পদ ছেড়ে দিয়েছেন জাঁ পিয়েরে এসকালেটস। তবে বিশ্বকাপ ব্যর্থতার কারণ বের করতে তদন্ত কমিটিটা গঠন করে দিয়ে যেতে হয়েছে তাঁকেই।বিশ্বকাপের সময় ফ্রান্সের খেলোয়াড়েরা বিদ্রোহই করেছিলেন একরকম। কোচের সঙ্গে বাজে আচরণ করায় নিকোলাস আনেলকাকে দল থেকে বের করে দেওয়া হয়েছিল। প্রতিবাদে অনুশীলন বয়কট করেন ফরাসি খেলোয়াড়েরা। এ ঘটনার কারণ বের করতেই তদন্ত।এসকালেটস বলেছেন, ‘তদন্ত কমিশন গড়তে আমিই উদ্যোগ নিয়েছি। ২০ জুন ফ্রান্সের অনুশীলন শিবিরে কী ঘটেছিল, সেই ঘটনা বের করে আনবে এ কমিশন। কমিশন কাজ শুরু করে দিয়েছে। আশা করি, আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে কমিশন এফএফএফের কাছে রিপোর্ট জমা দিতে পারবে।’ এএফপি।