বিশ্বকাপ ব্রাজিলের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বিশ্বকাপ ব্রাজিলে, কিন্তু বিশ্বকাপও কি ব্রাজিলেরই হবে? মানো মেনেজেস তো সে রকমই বলছেন। সামপ্রতিক সময়ে সেই দাপট দেখাতে না পারলেও ব্রাজিলই নাকি আগামী বিশ্বকাপ জিতবে। অন্তত সেটাই সেলেসাও কোচের দৃঢ়বিশ্বাস। মেনেজেসের যুক্তি, আগামী দুই বছরের মধ্যে আরও পরিণত হয়ে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠবেন নেইমার। আর তাঁর ভেলায় চেপেই বিশ্বকাপ বৈতরণী পার হবে স্বাগতিকেরা। অনেকটা ঘোষণার সুরেই ব্রাজিলের কোচ বলছেন, ‘আমরা ২০১৪ বিশ্বকাপ জিতব। আমাদের হাতে প্রতিভাবান একটা প্রজন্ম আছে, যারা মানসিকভাবে দৃঢ়। আমরা খুব তরুণ একটি দল। তার পরও এত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টে ব্রাজিলের প্রতিনিধিত্ব করার চাপ সামলাতে এরা সক্ষম। দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও আছে যারা একটা ভারসাম্য এনে দেবে। আমরা যে বিশ্বকাপ জিততে চলেছি, এটা শিগগিরই সমর্থকেরাও বুঝে যাবে।’তরুণ আর অভিজ্ঞদের মধ্যে সুতোর মালা গাঁথবেন আসলে নেইমারই। তবে ৪৯ বছর বয়সী এই কোচকে এও স্বীকার করে নিতে হলো, আগামী বিশ্বকাপ হয়ে যেতে পারে লিওনেল মেসিরও, ‘নেইমার টুর্নামেন্টের সেরা হতে পারে। তবে মেসির সুযোগটা আরও বেশি। কারণ সেই অনেক এগিয়ে, অনেক বেশি পরিণত।’ নেইমারকে নিয়ে মেনেজেসের একটাই ভয়, ‘নেইমার অনেকটা ক্লাসের সেরা ছাত্রটির মতো, এক নম্বর ছাত্রের পক্ষে যে আরও ভালো করা সম্ভব, এটাই অনেক সময় অনেকে ভুলে যায়।’ ওয়েবসাইট।