বিশ্বকাপ মানেই পার্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শকদের ভোটে নির্বাচিত ২০০২ বিশ্বকাপের সেরা গোলটির কথা মনে আছে? সেই যে বুক দিয়ে বল থামিয়ে, সার্জিও কনসিসাওকে কাটিয়ে গোলকিপার ভিতরবাইয়ার দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে পর্তুগালের সোনালি প্রজন্মের স্বপ্ন শেষ করে দিলেন এক দক্ষিণ কোরিয়ান! কিংবা গত বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে দক্ষিণ কোরিয়াকে এক পয়েন্ট এনে দেওয়া সেই দুরন্ত গোলটি, যা সেই গোল স্কোরারকে এনে দিয়েছিল ম্যাচ-সেরার পুরস্কার!দুটি গোলেরই রূপকার—পার্ক জি-সুং। বিশ্বকাপ মানেই যেন পার্কের অসাধারণ সব গোল। দুর্দান্ত এক গোল করলেন পরশুও। ডিফেন্ডার লি জুং-সুর ৭ মিনিটের গোলে গ্রিসের বিপক্ষে এগিয়ে গিয়েছিল দক্ষিণ কোরিয়া। ৫২ মিনিটে সাবেক ইউরো চ্যাম্পিয়নদের ম্যাচ থেকে ছিটকে ফেললেন পার্ক। মাঝমাঠের কাছাকাছি গ্রিসের সীমানায় বল পেয়ে দুরন্ত গতিতে ছুটে পেছনে ফেললেন দুই গ্রিককে, পরাস্ত করলেন গোলকিপারকে। দক্ষিণ কোরিয়া অধিনায়ক পুরো ম্যাচেও খেলেছেন দারুণ, হয়েছেন ম্যাচ-সেরা। তবে বরাবরই বিনয়ী এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা নিজের কৃতিত্বের চেয়ে বড় করে দেখছেন দলের জয়কেই, ‘ম্যাচ-সেরা হয়ে আমি সম্মানিত, তবে সত্যি বলতে দলের জয়ের চেয়ে বড় কিছু নেই। দলের জয়ে অবদান রাখতে পেরেই সবচেয়ে বেশি ভালো লাগছে।’ ওয়েবসাইট।