বিশ্বকাপ রোড শো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের বিশেষ রোড শো ‘ক্যাচ বাংলাদেশ ক্যাচ’ কাল পৌঁছেছে নাটোর ও লক্ষ্মীপুরে। এ উপলক্ষে দুুই জেলাতেই বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। নাটোরে সুদৃশ্য প্ল্যাকার্ড এবং ব্যানারে সজ্জিত শোভাযাত্রাটি শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম থেকে শুরু হয়ে পুরোনো বাসস্ট্যান্ডের কাছে কানাইখালে গিয়ে শেষ হয়। অন্যদিকে লক্ষ্মীপুরে সামাদ সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রা শেষ হয় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। আজ রোড শো দুটি পাবনা ও ফেনীর উদ্দেশে রওনা দেবে।