বিশ্বকাপ রোড শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের রোড শো ‘ক্যাচ বাংলাদেশ ক্যাচ’ কাল পৌঁছে গেছে নোয়াখালী ও পাবনায়। এ উপলক্ষে দুই জেলাতেই শোভাযাত্রা বের হয়। নোয়াখালীর শোভাযাত্রাটি সকাল সাড়ে ১০টায় স্থানীয় শহীদ ভুলু স্টেডিয়াম থেকে আরম্ভ হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়। অন্যদিকে পাবনার শোভাযাত্রাটি শহর ঘুরে শেষ হয় মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে গিয়ে।