বিশ্বকাপ রোড শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে গতকাল মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাচ বাংলাদেশ ক্যাচ’ রোড শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ রোড শো শুরু হয়ে সেটি শেষ হয়েছে স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্কে। শোভাযাত্রায় মেহেরপুরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশ নেন।