বিশ্বকাপ শুটিংয়ে ৩০তম বাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলে বিশ্বকাপ শুটিংয়ে ভালো ফলাফল করলে সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পেতেন। কিন্তু সেই শেষ সুযোগটা হাতছাড়া হয়েছে শুটার আবদুল্লাহ হেল বাকির। এখন ওয়াইল্ড কার্ডই হয়তো ভরসা হবে কমনওয়েলথ গেমসের রুপাজয়ী এই শুটারের জন্য।
ব্রাজিলে আগস্টে হবে অলিম্পিক। এর আগে সেই ভেন্যুতেই গিয়েছিলেন বিশ্বকাপে খেলতে। সেখানে ১০ মিটার এয়ার রাইফেলে ৩০তম হয়েছেন বাকি। তিনি স্কোর করেন ৬২২.৮। আর ৬২০.৭ স্কোর করে আরেক শুটার শোভন চৌধুরীর স্থান ৪৬তম।