বিশ্বকাপ শুরুর আগে দুঃসংবাদ শুনলেন স্কলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বজন হারানোর বেদনা নিশ্চয় পোড়াচ্ছে স্কলারিকে। ছবি: রয়টার্স
স্বজন হারানোর বেদনা নিশ্চয় পোড়াচ্ছে স্কলারিকে। ছবি: রয়টার্স

বিশ্বকাপের আগ মুহূর্তে লুইস ফিলিপে স্কলারির জন্য একটি দুঃসংবাদ। মঙ্গলবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাজিল কোচের ভাগনে তারাকিসিও জোয়াও স্নেইডার (৪৮)। যে মুহূর্তে মানসিকভাবে চাঙা থাকার কথা সেলেসাও গুরুর, ঠিক সে মুহূর্তে ধেয়ে এল এক শোক সংবাদ।

ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, পাসো ফান্দো শহরে একটি ট্রাকের সঙ্গে স্নেইডারের গাড়ির সংঘর্ষ হয়। গাড়িতে তিনি একাই ছিলেন। কয়েক দিনের ব্যবধানে দুজন নিকটাত্মীয় হারালেন স্কলারি। গত মাসের শেষ দিকে মারা গেছেন তাঁর ভগ্নিপতি। স্বজন হারানোর বেদনা নিশ্চয় পোড়াচ্ছে ‘বিগ ফিল’কে। শোককে শক্তি বানিয়েই আগামীকাল বিশ্বকাপ মিশন শুরু করতে হবে ব্রাজিল কোচকে।