বিশ্বকাপ শেষ জোন্সের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেবারে শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ব্রাড জোন্সের। তবে চোটের আঘাতে নয়, পারিবারিক সমস্যার কারণে গত শনিবার দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়ার এই গোলরক্ষক। তাঁর পরিবারের কোনো একজন সদস্য গুরুতর অসুস্থতায় ভুগছেন।বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন জোন্স। দলের সেরা গোলরক্ষককে হারানোর বিষয়টি নিশ্চিত করে অস্ট্রেলিয়ার কোচ পিম ভারবিক দলের অনুশীলন ক্যাম্পে গতকাল রোববার রয়টার্সকে বলেছেন, ‘আমরা জোন্সকে পরিবারের সঙ্গে থাকার অনুমতি দিয়েছি। একই সঙ্গে যত দিন ইচ্ছে সেখানে অবস্থান করার অনুমতিও তাকে দেওয়া হয়েছে। তবে জোন্স ফিরে এসে দলে যোগ দেবে, এমনটা প্রত্যাশা করছি না আমরা। পরিবারের সঙ্গে তার থাকাটা জরুরি।’জোন্স না থাকায় ভারবিকের প্রথম পছন্দের গোলরক্ষক হতে পারেন মার্ক শোয়ার্জার। ইতিমধ্যে জোন্সের জায়গায় বদলি হিসেবে একজনকে চাওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার প্রাথমিক দলে জায়গা হয়নি ইউগেন গালেকোভিচের। তবে এবার জোন্সের বদলি হিসেবে দলে আসতে পারেন এই গোলরক্ষক।