বিশ্বকাপ শেষ প্রাভিনের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড গিয়েছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে। দেশে ফেরার পরপরই জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিটনেস পরীক্ষা হলো। এসব তোড়জোড় দেখেই বোঝা যাচ্ছিল, একটা কিছু হতে যাচ্ছে। শেষ পর্যন্ত সম্ভবত সত্যি হচ্ছে সেই শঙ্কাটাই। বিশ্বকাপ-স্বপ্ন শেষ হয়ে গেছে প্রাভিন কুমারের। আনুষ্ঠানিকভাবে এখনো জানানো হয়নি, তবে শোনা যাচ্ছে, আগে আইসিসির টেকনিক্যাল কমিটিকে জানিয়েছে বিসিসিআই। রিপ্লেসমেন্টের অনুমতি পেলেই জানানো হবে আনুষ্ঠানিকভাবে। ব্যাপারটা আরও নিশ্চিত হওয়া গেছে একাডেমিতে কাল বিকেলেই শ্রীশান্তেরও ফিটনেস পরীক্ষা হওয়ায়। প্রাভিনের বদলে কেরালার এই পেসারই দলে ঢুকছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে অনুশীলনে কনুইয়ে চোট পেয়েছিলেন প্রাভিন। বিশ্বকাপের কথা মাথায় রেখেই সঙ্গে সঙ্গে দেশে ফেরত পাঠানো হয় তাঁকে। নিবিড় পুনর্বাসন-প্রক্রিয়া চলছিল একাডেমিতে। কিন্তু প্রত্যাশিত দ্রুততায় উন্নতি হয়নি ৪৮টি ওয়ানডে খেলা পেসারের। এ জন্যই জরুরি ভিত্তিতে তাঁকে পাঠানো হয়েছিল লন্ডনের বিখ্যাত শল্যচিকিৎসক অ্যান্ড্রু ওয়ালেসের কাছে। এর আগে শচীন টেন্ডুলকারসহ অনেক ভারতীয় ক্রিকেটারের চিকিৎসা করেছেন ড. ওয়ালেস। কিন্তু লন্ডন থেকেও কোনো সুখবর আনতে পারেননি প্রাভিন। বিসিসিআই কর্তারা অবশ্য পুরো ব্যাপারটি নিয়েই মুখে কুলুপ এঁটেছেন। ওয়েবসাইট।