বিশ্বকাপ শেষ বলিঞ্জার-ব্রাভোর
অস্ট্রেলিয়ার ১৫ জনের বিশ্বকাপ দল থেকে চোটের কারণে আগেই বাদ পড়েছেন ব্যাটিং-স্তম্ভ মাইক হাসি। চোট কেড়ে নিয়েছে তাঁর বিকল্প শন মার্শকেও। এবার ছিটকে পড়লেন দলের সঙ্গেই থাকা বাঁহাতি পেসার ডগ বলিঞ্জার। ছিটকে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোও।পুরোনো বাঁ গোড়ালির চোটটা শেষ করে দিয়েছে বলিঞ্জারের বিশ্বকাপ। হাঁটুর ইনজুরিতে পড়ে দেশে ফিরতে হচ্ছে ব্রাভোকে।ভারতে আসার পর থেকেই বলিঞ্জার চোটে ভুগছেন বলে জানান অস্ট্রেলীয় দলের ফিজিও অ্যালেক্স কনটুরিস। বর্তমানে এটা এমন পর্যায়ে পৌঁছেছে যে তাঁর পক্ষে আর বল করাই সম্ভব নয়। এদিকে গতকাল অনুশীলনের সময় বাঁ পাঁজরে ব্যথা পেয়েছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ। বেঙ্গালুরুতে নেটে ব্যাট করার সময় পাঁজরে বল লাগায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ২০ মিনিট ধরে চলে তাঁর চিকিৎসা। আঘাত কত গুরুতর কিংবা বলটি কে করেছিলেন, সে সম্পর্কে কিছুই জানায়নি ভারতীয় দল। ওয়েবসাইট।