বিশ্বকাপ শেষ ব্রডেরও
আগের দিন কেভিন পিটারসেন। দলের অন্যতম ব্যাটিং স্তম্ভের শূন্যতা পূরণই যখন ইংল্যান্ডের দুশ্চিন্তার কারণ, তখন আরেকটি আঘাত। এক দিন পর বিশ্বকাপ শেষ হয়ে গেল ইংল্যান্ডের বোলিংয়ের অন্যতম স্তম্ভ স্টুয়ার্ট ব্রডেরও!ইংল্যান্ড দলের মেডিকেল অফিসার ক্রিকইনফোকে বলেন, ‘সব পরীক্ষা-নিরীক্ষার ফলাফল মূল্যায়ন করে আমরা নিশ্চিত হয়েছি, ব্রডের পক্ষে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে অংশ নেওয়া সম্ভব নয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাজ্যে ফিরে যাবেন তিনি। তবে যে ইনজুরির কারণে ব্রড অ্যাশেজ সিরিজে অংশ নিতে পারেননি, এবারেরটা সে রকম নয়।’দুই দিন আগে চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের শ্বাসরুদ্ধকর জয়ের অন্যতম নায়ক ছিলেন স্টুয়ার্ট ব্রড। টপ অর্ডারের দুটি উইকেট তুলে নেন তিনি। শিকার করেন শেষ দুটি উইকেটও। ওই ম্যাচেই পেশিতে টান অনুভব করেন ব্রড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটাই এবারের বিশ্বকাপের শেষ ম্যাচ হয়ে থাকল তাঁর। ওয়েবসাইট।