বিশ্বকাপ শেষ ভালদেসের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেল্টা ভিগোর সঙ্গে দারুণ জয়, তার পরও অব্যক্ত এক বিষাদের ছায়া মেসিদের চোখেমুখে। সতীর্থ ভিক্টর ভালদেসকে যে এভাবে বিদায় দিতে হবে ভুলেও ভাবেনি বার্সেলোনা!
পরশু ম্যাচের ২৩ মিনিটে একটা ফ্রি-কিক রুখতে গিয়ে ভালদেস বেকায়দায় পড়ে যান মাটিতে। উঠে দাঁড়াতে তো পারেনইনি, মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে। পরে জানা গেছে, ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে বার্সেলোনা গোলরক্ষকের। অন্তত ছয় মাস মাঠের বাইরে কাটবে তাঁর, তার মানে দর্শক হিসেবে বিশ্বকাপ দেখবেন স্পেন গোলরক্ষক।
এই মৌসুম শেষেই বার্সা ছাড়ছেন। বার্সার জার্সি গায়ে সম্ভবত পরশুই শেষ ম্যাচ খেলে ফেলেছেন ভালদেস। এএফপি।