বিশ্বকাপ শেষ হাসি, হরিজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত চোটের কাছে হেরেই গেলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মাইক হাসি। চোটমুক্ত হবেন, এ প্রত্যাশায় বিশ্বকাপ দলের অংশ হলেও শেষ পর্যন্ত তাঁকে সরেই যেতে হচ্ছে। হাসির পক্ষে বিশ্বকাপ খেলাটা যে সম্ভব হচ্ছে না, তা আজ মঙ্গলবার নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।এদিকে ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে কাঁধে চোট পাওয়া নাথান হরিজও বিশ্বকাপ খেলতে পারছেন না। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের হাসি ও হরিজের স্থলাভিষিক্ত হচ্ছেন কালাম ফার্গুসন ও জেসন ক্রেজজা।অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক অ্যান্ড্রু হিলডিচ বলেন, ‘আমরা ইতিমধ্যেই আইসিসির কাছে হাসি ও হরিজের বদলি খেলোয়াড় হিসেবে ফার্গুসন ও ক্রেজজার নাম পাঠিয়ে দিয়েছি।’হিলডিচ আরও জানান, হাসি ও হরিজের স্থলে প্রথমে হাভিয়ের ডোহার্টি ও শন মার্শকে ভাবা হয়েছিল। কিন্তু, তাঁরা দুজনেই পুরোপুরি ফিট না থাকায় ফার্গুসন ও ক্রেজজাকে বিশ্বকাপে সুযোগ দেওয়া হয়েছে। রয়টার্স।