বিশ্বকাপ সূচিতে পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের সূচি চূড়ান্ত করে ফেলল ফিফা। পরশু ড্রর পর ঘোষণা করা প্রাথমিক সূচিতে সামান্য পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থাটি। এগিয়ে আনা হয়েছে তিনটি ম্যাচ শুরুর সময়, পেছানো হয়েছে চারটি ম্যাচের সময়। এই সাত ম্যাচের তিনটিই অ্যামাজন অঞ্চলের মানাউসের।
তিন ঘণ্টা এগিয়ে ১৫ জুনের ইংল্যান্ড-ইতালির ম্যাচটি এখন শুরু হবে ভোর ৪টায়, ১৮ জুন অনুষ্ঠেয় স্পেন-চিলির ম্যাচটিও এগিয়েছে তিন ঘণ্টা (রাত ১টা), বেলজিয়াম-রাশিয়ার ম্যাচটি (২২ জুন) ছয় ঘণ্টা এগিয়ে এখন শুরু হবে রাত ১০টায়। পিছিয়েছে আইভরি কোস্ট-জাপান (১৫ জুন, সকাল ৭টা), ক্যামেরুন-ক্রোয়েশিয়া (১৯ জুন, ভোর ৪টা), যুক্তরাষ্ট্র-পর্তুগাল (২৩ জুন, ভোর ৪টা) ও দক্ষিণ কোরিয়া-আলজেরিয়া (২২ জুন, রাত ১টা) ম্যাচ। ফিফা ওয়েবসাইট।