বিশ্বকাপ স্পনসরদের হ্যাকার গ্রুপের হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের স্পনসরদের উদ্দেশে সাইবার আক্রমণের হুমকি দিয়েছে ‘অ্যানোনিমাস’ নামের হ্যাকার গ্রুপ
বিশ্বকাপের স্পনসরদের উদ্দেশে সাইবার আক্রমণের হুমকি দিয়েছে ‘অ্যানোনিমাস’ নামের হ্যাকার গ্রুপ

ফুটবলপাগল ব্রাজিলে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করে অনেক দিন ধরে চলছে আন্দোলন-সংগ্রাম। সে আন্দোলনের তীব্রতা কমছে না, বরং বাড়ছে দিনে দিনে। বড় বড় শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসছে বিশ্বকাপের বিরোধিতা করে। এবার আন্দোলনে সমর্থন জানিয়ে বিশ্বকাপের স্পনসরদের উদ্দেশে সাইবার আক্রমণের হুমকি ছুড়ল ‘অ্যানোনিমাস’ নামের হ্যাকার গ্রুপ।

সপ্তাহের শুরুর দিকে অ্যানোনিমাস ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্রবেশ করে এক ডজন অতি গোপন মেইল ফাঁস করে দেয়। ব্রাজিলের এক অজ্ঞাত স্থান থেকে স্কাইপের মাধ্যমে ‘চে কমোডর’ ছদ্মনামের এক হ্যাকার বললেন, ‘এরই মধ্যে গভীর রাতে আমরা অধিক ঝুঁকিপূর্ণ সাইটগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। আমাদের আক্রমণের পরিকল্পনা রয়েছে। এ সময়ে আমাদের প্রধান লক্ষ্য বিশ্বকাপের স্পন্সরগুলো।’ কয়েকটি স্পনসরের নামও বলেছেন ওই হ্যাকার। সেগুলো হচ্ছে, অ্যাডিডাস, এমিরেটস এয়ারলাইন, কোকোকোলা, বাডওয়েইজার প্রভৃতি। স্পনসররা অবশ্য এখনো এ হুমকির কোনো প্রতিক্রিয়া জানায়নি। রয়টার্স।