বিশ্বকাপ-স্বপ্ন শেষ বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ২০১৩ সালে অনুষ্ঠেয় মহিলা বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ মঙ্গলবার অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে শ্রীলঙ্কা।মেয়েদের ক্রিকেটের ইতিহাসের প্রথম বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ। তবে একটি স্বপ্ন এখনো জিইয়ে রেখেছে বাংলাদেশ—ওয়ানডে মর্যাদা পাওয়ার স্বপ্ন। সেই স্বপ্নটা পূরণ হয় কি না, এটা জানার জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলের জন্যই আজকের ম্যাচটা আক্ষরিক অর্থেই ছিল বাঁচা-মরার। কারণ ২০১৩ বিশ্বকাপে খেলতে হলে এই ম্যাচে জিততে হবে, সমীকরণ ছিল একটাই। সহজ এই সমীকরণটা খুব সহজেই মিলিয়ে নিয়েছেন লঙ্কান মেয়েরা।সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। লঙ্কান বোলারদের তোপে পড়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১০০ রানে। সহজ লক্ষ্যে হেসে-খেলেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।সংক্ষিপ্ত স্কোর—বাংলাদেশ: ১০০/১০ (৪৭ ওভার)শ্রীলঙ্কা: ১০১/৪ (২৬.৩ ওভার)ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী।