বিশ্বকাপ-স্বপ্ন শেষ ম্যাকাইয়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর ১৩ ওয়ানডেতে ২৭ উইকেট। সর্বশেষ যে ওয়ানডেটি খেলেছেন, তাতে ৫ উইকেট নিয়ে ম্যাচ-সেরা। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে থাকা তাই অনেকটা নিশ্চিতই ছিল ক্লিন্ট ম্যাকাইয়ের। কিন্তু দল ঘোষণার সপ্তাহ খানেক আগেই তাঁর বিশ্বকাপ-স্বপ্ন শেষ করে দিল চোট। গত ৩ জানুয়ারি কুইন্সল্যান্ডের বিপক্ষে বিগ ব্যাশে ৩ উইকেট পাওয়ার ম্যাচে পায়ে ব্যথা অনুভব করেন ভিক্টোরিয়ার ২৭ বছর বয়সী পেসার। পরীক্ষায় স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছে, অস্ত্রোপচার করাতে হবে আগামী সপ্তাহেই। ওয়েবসাইট।