বিশ্বকাপই 'শেষ' হওয়ার আশঙ্কায় ছিলেন নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেটাফের বিপক্ষে ম্যাচটি শুরুর মাত্র ২৫ মিনিট পরেই মাঠের বাইরে চলে গেছেন নেইমার
গেটাফের বিপক্ষে ম্যাচটি শুরুর মাত্র ২৫ মিনিট পরেই মাঠের বাইরে চলে গেছেন নেইমার

অসম্ভব ভয় পেয়ে গিয়েছিলেন নেইমার। গেটাফের বিপক্ষে চোট যখন তাঁকে মাঠছাড়া করল, তখন নাকি কেবলই ভাবছিলেন বিশ্বকাপের কথা! আর মাত্র কদিন পরেই ঘরের মাঠে বিশ্বকাপ। চোট-ফোট যদি এই বিশ্বকাপে দেশের জার্সি গায়ে না চড়াতে দেয়, তাহলে আফসোসের আর অন্ত থাকবে না!
নেইমারের অ্যাঙ্কেল-চোট ভাবিয়ে তুলেছে তাঁর ভক্ত-সমর্থকদেরও। কিন্তু চিকিত্সকদের তরফ থেকে জানানো হয়েছে, ব্রাজিলীয় এই তারকার যে চোট, তাতে বড়জোর এক মাস মাঠের বাইরে থাকবেন। জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপ নিয়ে আপাতত নেইমারকে দুশ্চিন্তা না করলেও চলবে।
নেইমার চোটের মুহূর্তটির বর্ণনা দিয়েছেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে, ‘চোটের মুহূর্তে আমি ভেবেছিলাম, সব বোধ হয় শেষ হয়ে গেল। বিশ্বকাপটা বোধ হয় খেলা হচ্ছে না। কিন্তু সবাইকে জানিয়ে রাখি, চোট পেয়েছি, তবে তা আমার বিশ্বকাপকে হুমকির মুখে ফেলবে না। খুব দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরব।’