বিশ্বকাপকে স্যামুয়েলসের ‘না’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বিশ্বকাপে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এই বিশ্বকাপে মারলন স্যামুয়েলস শুধুই দর্শক। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান অবশ্য জানাচ্ছেন, এই বিশ্বকাপে খেলার সুযোগ এসেছিল তাঁর কাছে। কিন্তু তিনিই রাজি হননি। ২০০৮-এর এপ্রিলে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন এই জ্যামাইকান। কিন্তু বাজিকরের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ হন। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও ফেরা হয়নি। যদিও ফেরার সুযোগ এসেছিল ডোয়াইন ব্রাভো ইনজুরিতে পড়ায়। স্থানীয় এক নির্বাচক তাঁকে ফোন করে জানতে চেয়েছিলেন, স্যামুয়েলস বিশ্বকাপে খেলবেন কি না। কিন্তু ওয়ানডেতে আর খেলার ইচ্ছে নেই এই ৩০ বছর বয়সীর।‘এই মুহূর্তে আমি ঘরোয়া চারদিনের ক্রিকেটেই মনোযোগ দিচ্ছি, একদিনের ক্রিকেটে নয়’—বলেছেন স্যামুয়েলস। এএফপি।