বিশ্বকাপটা হবে ফাস্ট বোলারদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের উইকেট স্পিনবান্ধব। ইতিহাস অন্তত তা-ই সাক্ষী দেয়। এখানে খেলতে আসার আগে স্পিন চ্যালেঞ্জের কথাটা মাথায় রাখেন ব্যাটসম্যানরা। বিশ্বকাপের আগেও এর ব্যতিক্রম হয়নি। ছোট-বড় সব দলের ভাবনায় ছিল উপমহাদেশের স্পিন কন্ডিশন। তবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক রিচি রিচার্ডসনের বিশ্বাস, স্পিনারদের নয়, বিশ্বকাপটা হবে ফাস্ট বোলারদেরই!‘এখানকার উইকেটে স্পিনাররা সুবিধা পায় বলে খ্যাতি রয়েছে। তবে ভালো মানের ফাস্ট বোলার হলে বিশ্বের যেকোনো কন্ডিশনে সফল হওয়া সম্ভব। আমার মনে হয়, এবারের বিশ্বকাপটা ফাস্ট বোলারদেরই হতে যাচ্ছে’—বলেছেন বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজারের দায়িত্বে থাকা রিচার্ডসন।রিচার্ডসনের কথার যৌক্তিকতাও আছে। বিশ্বকাপে এ পর্যন্ত দুটি হ্যাটট্রিক হয়েছে, দুটিই করেছেন ফাস্ট বোলাররা। প্রথমটি ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ, আর দ্বিতীয়টি শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। অস্ট্রেলিয়ার মিচেল জনসনও বোলিং করছেন দুর্দান্ত। বুধবার পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় থাকা তিনজনই ফাস্ট বোলার। ওয়েবসাইট।