বিশ্বকাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান উঠে গেছে আগেই। আজ এশিয়ার বিশ্বকাপ বাছাইয়ের শেষ দিনে অবিশ্বাস্য কিছু না ঘটলে প্রতিবেশী দক্ষিণ কোরিয়াও জায়গা করে নিচ্ছে ব্রাজিল বিশ্বকাপে। দক্ষিণ কোরিয়ার জন্য এটা হবে টানা অষ্টম বিশ্বকাপ। ১৯৮৬ মেক্সিকো থেকে ২০১০ দক্ষিণ আফ্রিকা পর্যন্ত টানা সাতটি বিশ্বকাপ, টানা বিশ্বকাপ খেলার তালিকায় কোরিয়ানদের রেখেছে ষষ্ঠ স্থানে। এক থেকে পাঁচ নম্বর স্থান ধরে রেখেছে বিশ্ব ফুটবলের অভিজাত দেশগুলো। সবগুলো (১৯টি) বিশ্বকাপ খেলে ব্রাজিল সবার ওপরে। ১৯৫৪ থেকে টানা ১৫টি বিশ্বকাপ খেলেছে জার্মানি। এরপরই আছে ইতালি (১৩), আর্জেন্টিনা (১০) ও স্পেন (৯)।