প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশমবারের মতো বিশ্বকাপ ফুটবলে জায়গা করে নিল যুক্তরাষ্ট্র ও হল্যান্ড। এই দল দুটিকে নিয়ে দশবারের বেশি বিশ্বকাপ খেলা দলের সংখ্যা হলো ১৪টি। এবার নিয়ে টানা সাতবার বাছাইপর্ব পেরোল যুক্তরাষ্ট্র। ১৯৯০ সাল থেকেই বিশ্বকাপে নিয়মিত মুখ দলটি। ইংল্যান্ড, ফ্রান্স ও হল্যান্ডের মতো ঐতিহ্যবাহী দলগুলোও কখনো টানা সাতটি বিশ্বকাপে খেলেনি। ব্রাজিল সবগুলো বিশ্বকাপ খেলেছে, এটা সবারই জানা। ১৯৫৪ সাল থেকে টানা ১৫টি বিশ্বকাপ খেলে দুইয়ে জার্মানি। প্রায় নিশ্চিত, সংখ্যাটা এবার ১৬ হয়ে যাচ্ছে। ইতালি এবারসহ টানা ১৪ বার (১৯৬২ থেকে) সুযোগ পেল বিশ্বকাপে। ব্রাজিলে আর্জেন্টিনা খেলবে টানা ১১তম বিশ্বকাপ। এ ছাড়া স্পেন (৯) ও দক্ষিণ কোরিয়া (৮) আছে যুক্তরাষ্ট্রের ওপরে।