বিশ্বকাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১৫ ম্যাচ, ১৭ গোল। ইংল্যান্ডের জার্সি গায়ে ডেভিড বেকহামের পরিসংখ্যান। ইংল্যান্ডের হয়ে ১০০-এর বেশি ম্যাচ ও ১৭-এর বেশি গোল অনেকেই করেছেন। কিন্তু একটি জায়গায় বেকহাম অনন্য। এই ১৭ গোলের তিনটিই বেকহামকে অন্যদের চেয়ে আলাদা করেছে। বেকহাম গোল তিনটি করেছেন তিনটি ভিন্ন বিশ্বকাপে (১৯৯৮, ২০০২ ও ২০০৬)। তিনটি বিশ্বকাপে গোল পাওয়া একমাত্র ইংলিশ বেকহামই। তবে সব দেশ মিলিয়ে তিন বিশ্বকাপে গোল করা খেলোয়াড়ের সংখ্যা ২২ জন। চার বিশ্বকাপে গোল করা খেলোয়াড়ও আছেন দুজন। ব্রাজিলের পেলে ও জার্মানির উয়ে সিলার দুজনই ১৯৫৮ থেকে ১৯৭০ পর্যন্ত হওয়া প্রতিটি বিশ্বকাপেই অন্তত একটি করে গোল করেছিলেন।