বিশ্বকাপে অধিনায়ক আফ্রিদিই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিদি-ভক্তদের জন্য সুখবর। আগের দিন সমর্থন দিয়েছেন অধিনায়কত্বের লড়াইয়ের একমাত্র প্রতিদ্বন্দ্বী মিসবাহ-উল-হক। একদিন পর বিশ্বকাপে আফ্রিদিই অধিনায়ক থাকছেন বলে ইঙ্গিত দিয়েছেন কোচ ওয়াকার ইউনুস।বিশ্বকাপের বাকি মাত্র ১৫ দিন। সব দেশ অধিনায়কের নাম ঘোষণা করলেও ব্যতিক্রম কেবল পাকিস্তান। অধিনায়কত্ব কাকে দেওয়া যায়, এ নিয়ে বিতর্ক চলছে। কেউ বলছেন, ওয়ানডে দলের অধিনায়ক শহীদ আফ্রিদির ওপরই বিশ্বকাপে আস্থা রাখা হোক। কেউ আবার বলছেন, আফ্রিদিকে সরিয়ে দায়িত্ব দেওয়া হোক টেস্ট দলের অধিনায়ক মিসবাহর ওপর। দুই বছর পর আজ আফ্রিদির নেতৃত্বে সিরিজ জয়ের স্বাদ নিয়েছে পাকিস্তান। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই উঠে আসে অধিনায়কত্ব প্রসঙ্গ। বিশ্বকাপে আফ্রিদিকে অধিনায়ক রাখা হবে—এমনটা বিশ্বাস করেন কি না, প্রশ্নে ওয়াকার বলেন, ‘এটা বলা কঠিন। তবে আমি তাই মনে করি। এখন দেখা যাক কী হয়।’ ক্রিকইনফো।