বিশ্বকাপে অন্য মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেছন ফিরে তাকিয়ে মেসি নিজেও দেখতে পাচ্ছেন—মৌসুমটা একদমই ভালো যায়নি। চোট তো ছিলই, মাঠেও ঠিক মেসি হয়ে জ্বলে উঠতে পারেননি। বিশ্বকাপেও িক এমন নিষ্প্রভ মেসিকেই দেখা যাবে? বার্সেলোনার আর্জেন্টাইন তারকা স্পষ্ট জানিয়ে দিলেন, সদ্য শেষ হওয়া মৌসুমের মেসি আর বিশ্বকাপের মেসি হবেন সম্পূর্ণ আলাদা। তাঁকে দেখা যাবে অন্য রূপে। বার্সেলোনার সঙ্গে মৌসুম শেষ করে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে মেসি আর্জেন্টিনায় পৌঁছেছেন। গতকাল বুয়েনেস এইরেস বিমানবন্দরে দর্শকদের প্রতিশ্রুতি দিলেন বিশ্বকাপে ফর্মে ফেরার, ‘জাতীয় দলে পরিবেশটা থাকে পুরোপুরিই আলাদা। আগে এমন অনেক সময় গেছে, যখন আমি বার্সেলোনাতে ফিরে গিয়ে ভালো খেলেছি। এখন আশা করি, ঠিক তার উল্টোটা ঘটবে।’ এএফপি৷