বিশ্বকাপে অরুচি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারি কিংবা টিভির সামনে বসে সমান তালে নেইমার-অস্কারদের নাম জপছেন কিছু ব্রাজিলীয়। ঘুমের ঘোরেও গোওওওল... বলে লাফিয়ে উঠছেন। এমন উন্মাদনায় গোটা ব্রাজিল যখন বুঁদ, কিছু ব্যতিক্রমও আছে। যারা খেলা দেখার চেয়ে পোষা কুকুর নিয়ে হাঁটতেই বেিশ আন্দোলিত। সেটা আবার ব্রাজিল-মেক্সিকোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচের সময়েই! রিনে রিভেরি নামের এক ব্রাজিলীয়র মুখেই শুনুন, ‘বিশ্বকাপ আমাদের ভালো লাগে না। এর চেয়ে ভালো অনেক কিছুই করার আছে!’ ফোর্তালেজার মাঠে ব্রাজিল যখন মেক্সিকোর সঙ্গে লড়াই করছে, ৪১ বছরের এই মাঝবয়সী তখন স্ত্রী আর পোষা কুকুর নিয়ে ঘুরতে বেরিয়েছেন। স্বামী, মেয়ে আর পোষা কুকুর নিয়ে ঘুরতে আসা আরেকজন সাইমন রোসেত্তি পেশায় ‘হেয়ারড্রেসার’। এই নারী বললেন, ‘আমি ফুটবল পছন্দ করি না।’ সঙ্গে থাকা জন্তুগুলোকে দেখিয়ে বিক্ষোভই ঝরল তাঁর কণ্ঠে, ‘এরা ঘরে থেকে এসব দেখে দেখে বিরক্ত, তাই-ই ঘুরতে আসা!’