বিশ্বকাপে আইসিসির দূত টেন্ডুলকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে অংশ নেবেন তিনি নিজেও। তার পরও আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দূত হিসেবে কাজ করবেন শচীন টেন্ডুলকার। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারতের এই কিংবদন্তি ব্যাটসম্যানকে বিশ্বকাপের দূত হিসেবে নিয়োগ দিয়েছে আইসিসি।টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, টেন্ডুলকারের কাজ হবে বিশ্বকাপে আইসিসির বিভিন্ন উদ্যোগ তুলে ধরা। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, ‘বিশ্বকাপে শচীনের মতো একজন ক্রিকেটারকে আইসিসির দূত হিসেবে পেয়ে আমরা গর্বিত। আমি মনে করি না, শচীনের মতো আর কোনো ক্রিকেটার সমর্থকদের মধ্যে ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিয়ে শ্রদ্ধা-ভালোবাসা অর্জন করতে পেরেছেন।’