বিশ্বকাপে আফগানিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অল্পের জন্য এক দিনের ক্রিকেটের বিশ্বকাপে খেলার সুযোগটা হাতছাড়া করেছিল তারা। কিন্তু এবার আর কোনো ভুল করেনি আফগানিস্তান, জায়গা করে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে কাল সংযুক্ত আরব আমিরাতকে (১০০/৯) ৪ উইকেটে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের টিকিট পেয়ে যায় আফগানরা (১০১/৬)। পরে ফাইনালে আয়ারল্যান্ডকে (১৪২/৮) ৮ উইকেটে হারিয়ে শিরোপাও জিতে নেয় আফগানিস্তান (১৪৭/২)। ফাইনালে ৪৬ বলে অপরাজিত ৬৫ রান করে ম্যাচসেরা আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ। ফাইনালে হারলেও বিশ্বকাপ খেলবে আইরিশরাও। সুপার ফোরের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে (৮৬) ৬৫ রানে হারিয়েছে আয়ারল্যান্ড (১৫১/৬)। ওয়েবসাইট।