বিশ্বকাপে কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭-১ গোলের লজ্জার পর কাল তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ খেলতে হয়েছে ব্রাজিলকে। এই ম্যাচটা বিশ্বকাপে ব্রাজিলের কোচ লুইস ফেলিপে স্কলারির ২১তম ম্যাচ। বিশ্বকাপে স্কলারির চেয়ে বেশি ম্যাচে কোচিং করানো কোচ আছেন মাত্র দুজন হেলমুট শোন ও কার্লোস আলবার্তো পাহেইরা। শোন ১৯৬৬ থেকে ১৯৭৮ বিশ্বকাপ পর্যন্ত ২৫টি ম্যাচে জার্মানির কোচ ছিলেন। সবচেয়ে বেশি ম্যাচও জিতেছেন শোন (১৬টি)। ছয়টি বিশ্বকাপে পাঁচটি দলকে কোচিং করানো ব্রাজিলের পাহেইরা মোট ২৩টি ম্যাচে কোচ ছিলেন। ২০০২ ও এবার ব্রাজিলকে কোচিং করানো স্কলারি ২০০৬ সালে পর্তুগালকেও উঠিয়েছিলেন বিশ্বকাপের সেমিফাইনালে।