বিশ্বকাপে গোললাইন প্রযুক্তি থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ বিশ্বকাপ কী কী চমক নিয়ে অপেক্ষা করছে, সেটা বলবে সময়। তবে একটা বিষয় নিশ্চিত হয়ে গেছে, ব্রাজিল বিশ্বকাপ হবে প্রথম বিশ্বকাপ, যাতে ব্যবহার করা হবে গোললাইন প্রযুক্তি (জিএলটি)। ফিফাই এক বিবৃতিতে নিশ্চিত করেছে জিএলটি ব্যবহারের কথা। এ জন্য ইতিমধ্যে দরপত্রও আহ্বান করা হয়েছে। ফিফা গোললাইন প্রযুক্তি নিয়ে যাচাই-বাছাই করে দেখার সদ্ধিান্ত নেয় গত বছরের জুলাই মাসে। গত ডিসেম্বরে জাপানে ক্লাব বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে এটা ব্যবহারও করা হয়। যদিও ক্লাব বিশ্বকাপে সে রকম কোনো ঘটনা ঘটেনি। তাই জিএলটিও যে সমস্যা সমাধানে সফল, সেটা বলার উপায় নেই। তবে ফিফা প্রযুক্তিটি ব্যবহার করে প্রাথমিক যে ধারণা পেয়েছে, তাতে সন্তুষ্ট। এর ফল হিসেবেই ব্রাজিল বিশ্বকাপে জিএলটি ব্যবহারের পাকা সদ্ধিান্ত নিয়ে ফেলল ফিফা। শুধু বিশ্বকাপে নয়, গোললাইন প্রযুক্তি থাকছে বিশ্বকাপের প্রস্তুতি টুর্নামেন্ট, এ বছরের ফিফা কনফেডারেশন কাপেও।Èফিফার জিএলটি মান নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে ইতিমধ্যে দুটি জিএলটি সরবরাহকারী সংস্থাকে অনুমতি দেওয়া হয়েছে। অন্য সরবরাহকারীকে অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলছে (যাদের অবশ্যই এ-সম্পকির্ত পরীক্ষায় পাস করতে হবে) এবং দরপত্র আহ্বান করা হয়েছে'∏বিবৃতিতে জানিয়েছে ফিফা।পরীক্ষা-নিরীক্ষায় সফল পদ্ধতি দুটি হলো গোলরেফ ও হকআই। এর মধ্যে বল গোললাইন ক্রস করেছে কি না, সেটা নিশ্চিত হতে গোলরেফ কাজ করে Èম্যাগনেটিক সেন্সরের' মাধ্যমে। হকআই পদ্ধতিতে ব্যবহার করা হয় ক্যামেরা। এএফপি।