বিশ্বকাপে ঘানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকা থেকে ক্যামেরুন, আইভরি কোস্ট ও নাইজেরিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠে গেছে আগেই। কাল আফ্রিকার চতুর্থ দল হিসেবে বিশ্বকাপে উঠেছে ঘানাও। কাল প্লে-অফের দ্বিতীয় লেগে অবশ্য মিসরের কাছে ২-১ গোলে হেরে গেছে ঘানা। তবে প্রথম লেগে ৬-১ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৭-৩ অগ্রগামিতা নিয়েই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে ঘানা। আফ্রিকা থেকে বিশ্বকাপের বাকি টিকিটটি আলজেরিয়া নাকি বুরকিনা ফাসো পেয়েছে, সেটাও এতক্ষণে জেনে যাওয়ার কথা। এএফপি।