বিশ্বকাপে জিয়া-শামীমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার এশিয়ান জোনাল দাবায় খুব ভালো করেছে বাংলাদেশ। দুই বিভাগেই চ্যাম্পিয়ন দুজন বাংলাদেশের। পুরুষ বিভাগে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, মেয়েদের বিভাগে শামীমা আক্তার (লিজা)। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার ২৫ জন দাবাড়ুর এই প্রতিযোগিতা শুরু হয়েছিল গত ২২ মার্চ কলম্বোয়, এটি এশিয়ান জোনাল ৩.২ অঞ্চলের খেলা। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে জিয়া-শামীমা দুজনই দাবার বিশ্বকাপে খেলতে পারবেন। এ বছর আগস্টে রাশিয়ার খান্তি-মিনসিস্কে হচ্ছে ছেলেদের বিশ্বকাপ। মহিলা বিশ্বকাপ আগামী বছর।