বিশ্বকাপে জিয়ার ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকআউট টুর্নামেন্ট, তাই প্রথম রাউন্ডে হারলেই বাদ—এমন সমীকরণের সামনে বিশ্বকাপ দাবায় খেলতে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের। রাশিয়ার খান্তি মানসিস্কে কাল প্রথম রাউন্ডে ড্র করেছেন ফ্রান্সের গ্র্যান্ডমাস্টার ম্যাক্সিম ভাচিয়ের লাগ্রেভের সঙ্গে। ১৫ নম্বর বোর্ডে সাদা ঘুঁটি নিয়ে খেলেছেন জিয়াউর রহমান। বাংলাদেশি গ্র্যান্ডমাস্টারের (২৫২৮) চেয়ে লাগ্রেভের রেটিং বেশি প্রায় দুই শ (২৭২২)। পরের রাউন্ডেও যদি ড্র করেন জিয়া, তাহলে সুযোগ পাবেন প্লে-অফ ম্যাচ খেলার। তাতে জিতলেই টিকে থাকবেন টুর্নামেন্টে।