প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল হল্যান্ডের বিপক্ষে ১৩৪ রান করে বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করলেন আব্রাহাম ডি ভিলিয়ার্স। প্রথম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১০৭ রান করা ভিলিয়ার্স সামনের ম্যাচে সেঞ্চুরি পেলে হবে নতুন রেকর্ড। ভিলিয়ার্সের আগে আরও পাঁচজন ব্যাটসম্যান বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন। মার্ক ওয়াহ ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়া (১৩০) ও ভারতের (১২৬) বিপক্ষে, ১৯৯৯ বিশ্বকাপে রাহুল দ্রাবিড় কেনিয়া (১০৪*) ও শ্রীলঙ্কার (১৪৫) এবং সাঈদ আনোয়ার জিম্বাবুয়ে (১০৩) ও নিউজিল্যান্ডের (১১৩*) বিপক্ষে টানা সেঞ্চুরি করেন। রিকি পন্টিং ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভারত (১৪০*) ও ২০০৭ বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের (১১৩) বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। ২০০৭ বিশ্বকাপেই ম্যাথু হেইডেন দক্ষিণ আফ্রিকা (১০১) ও ওয়েস্ট ইন্ডিজের (১৫৮) বিপক্ষে টানা সেঞ্চুরি করেন।