বিশ্বকাপে দুই দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেই ইতিহাসের অংশ হয়ে গেলেন এড জয়েস। বিশ্বকাপ ক্রিকেটে দুই দেশের হয়ে খেলা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় ঢুকে গেল তাঁর নাম। কেপলার ওয়েসেলস ও অ্যান্ডারসন কামিন্সের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে দুই দলের হয়ে বিশ্বকাপ খেললেন জয়েস। আয়ারল্যান্ডের ডাবলিনে জন্ম নেওয়া জয়েস ২০০৭ বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলেছিলেন ইংল্যান্ডের পক্ষে। ওয়েসেলস ১৯৮৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে তিনটি ও ১৯৯২ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পক্ষে নয়টি ম্যাচ খেলেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১৯৯২ বিশ্বকাপে ছয়টি ম্যাচ খেলা কামিন্স ২০০৭ বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলেন কানাডার হয়ে। ১৯৯৫ সালের ১৯ ডিসেম্বর উইন্ডিজের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলার ১১ বছর ৩০ দিন পর কানাডার হয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন কামিন্স। এ ছাড়া ক্লেটন ল্যাম্বার্ট (উইন্ডিজ ও যুক্তরাষ্ট্র), ডগি ব্রাউন (ইংল্যান্ড ও স্কটল্যান্ড) এবং এউইন মরগান (আয়ারল্যান্ড ও ইংল্যান্ড) ওয়ানডেতে দুই দেশের প্রতিনিধিত্ব করেছেন।