বিশ্বকাপে দুটি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে এখনো ছয় মাস বাকি। কিন্তু এখন থেকেই উত্তাপ ছড়িয়ে দিতে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। দলগুলো ১৪টি প্রস্তুতি ম্যাচ খেলে নামবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপের লড়াইয়ে। তিন দেশের যে সাতটি ভেন্যুতে এই ম্যাচগুলো হবে সেগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, বেঙ্গালুরু, চেন্নাই, নাগপুর, কলম্বো ও পাল্লেকেলে। দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে প্রতিটি দল। বাংলাদেশের প্রতিপক্ষ কানাডা ও পাকিস্তান। সব ম্যাচের প্যাকেজ টিকিটও পাওয়া যাবে ওয়েবসাইটে। কাল থেকেই এটা বিক্রি শুরু হয়ে গেছে। iccevents.yahoo.com এই ওয়েবসাইট থেকে চাইলেই যে কেউ টিকিট সংগ্রহ করতে পারবে। আইসিসি সভাপতি শারদ পাওয়ারের দাবি, আগামী বছরের বিশ্বকাপ ক্রিকেট হবে এযাবত্কালের সেরা আয়োজন, ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপ আর মাত্র ছয় মাস দূরে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তিন সহযোগী দেশ নিয়ে এবারের বিশ্বকাপ হবে অন্যসব আসরের সেরা।’ তথ্যসূত্র: আইসিসির সংবাদ বিজ্ঞপ্তি। প্রস্তুতি ম্যাচের সূচি(শুধু বাংলাদেশের মাটিতে)তারিখ ম্যাচ ভেন্যু১২ ফেব্রুয়ারি বাংলাদেশ-কানাডা চট্টগ্রাম১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান ঢাকা১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড-কানাডা* ঢাকা১৮ ফেব্রুয়ারি ইংল্যান্ড-পাকিস্তান ঢাকা* তারকা চিহ্নিত ম্যাচটি ছাড়া সব ম্যাচই দিবারাত্রির