বিশ্বকাপে নতুন রেকর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কদিন পরই বিশ্বকাপ ৷ কিন্তু ব্রাজিলে সব স্টেডিয়াম এখনো তৈরি নয়৷ ফিফা তবু ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে, ব্রাজিল বিশ্বকাপ হবে ইতিহাসের সেরা! সেরা হবে কি না, সেটি বলবে সময়৷ তবে ফিফার টেলিভিশন পরিচালক নিকলাস এরিকসন নিশ্চিত, ব্রাজিল বিশ্বকাপ একটি নতুন রেকর্ড গড়বে৷ সেটি টেলিভিশন দর্শকের৷ নিকলাসের মতে, এ যাবৎকালের মধ্যে এবারই সবচেয়ে বেশি দর্শক টেলিভিশনে খেলা দেখবেন নতুন প্রযুক্তি এবং সুবিধামতো সময়ে খেলার সূচি হওয়ার কারণে।
২০১০ বিশ্বকাপের পর ফিফার টানা এক বছর ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে, ঘরে বসে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালটি অন্তত এক মিনিট হলেও দেখেছে ৯০ কোটি ৯৬ লাখ দর্শক।আর টানা ২০ মিনিট ধরে দেখেছে ৬১ কোটি ৯৭ লাখ দর্শক। ওই বিশ্বকাপের প্রতি ম্যাচে গড় টেলিভিশন দর্শক ছিল ১৮ কোটি ৮৪ লাখ ।এই সংখ্যাটি আবার ২০০৬ জার্মানি বিশ্বকাপ ফাইনালের তুলনায় ছিল তিন থেকে আট শতাংশ বেশি। ২০১২ অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ঘরে বসে দেখে ৯০ কোটি দর্শক। তাই বিশ্বকাপ ফুটবলকে খেলার জগতে এখনো পর্যন্ত সবচেয়ে বড় আয়োজন হিসেবে ধরাই স্বাভাবিক।
এবারই প্রথম আল্ট্রা হাই-ডেফিনিশন প্রযুক্তিতে দেখানো হবে বিশ্বকাপের সব ম্যাচ। প্রতি ম্যাচে ৪৮টি ভিন্ন ভিন্ন দেশের তিন হাজার কলাকুশলী কাজ করবেন ৩৪টি ক্যামেরা নিয়ে৷ এএফপি ও রয়টার্স৷