বিশ্বকাপে নেই জয়াসুরিয়া, ভাস
৩৬ বছর বয়সী চামিন্দা ভাস শ্রীলঙ্কার হয়ে সর্বশেষ খেলেছেন ২০০৮ সালের আগস্টে। আর ৪১ বছর বয়সী সনাত্ জয়াসুরিয়া সর্বশেষ খেলেছেন ২০০৯ সালের ডিসেম্বরে। দীর্ঘদিন খেলার বাইরে থাকা দুজনকে ৩০ সদস্যের প্রাথমিক দলে রাখার পরই প্রশ্নটা উঠেছিল। শ্রীলঙ্কার প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভা গত মাসের মাঝামাঝিতে ইঙ্গিত দিয়েছিলেন, এ দুজনকে ১৫ সদস্যের চূড়ান্ত দলে না রাখার সম্ভাবনাই বেশি। শেষ পর্যন্তা তা-ই হলো। শ্রীলঙ্কার বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার জয়াসুরিয়া ও ভাসকে। ক্রিকইনফো।বিশ্বকাপ দল: কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), মাহেলা জয়াবর্ধনে, তিলকরত্নে দিলশান, উপুল থারাঙ্গা, থিলান সামারাবিরা, চামারা সিলভা, চামারা কাপুগেদারা, অ্যাঞ্জেলো ম্যাথুস, তিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, দিলহারা ফার্নান্দো, মুত্তিয়া মুরালিধরন, অজন্তা মেন্ডিস ও রঙ্গনা হেরাথ।