বিশ্বকাপে পাতানোর গন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই ওভারে আসে মাত্র পাঁচ রান। ১১ ওভারে ২৮, আর ১৫ ওভার শেষে ৫৩ রান। শক্তিশালী দলের বিপক্ষে সংগ্রহটা ছোট কোনো দলের হলে প্রশ্ন জাগত না। কিন্তু জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও ব্রাড হাডিন ‘কচ্ছপগতি’তে রান তোলায় এই ম্যাচে পাতানোর গন্ধ পাচ্ছে আইসিসি!আইসিসির একটি সূত্র পিটিআইকে জানায়, ওই ম্যাচের শুরুতে, বিশেষ করে প্রথম দুই ওভারে ওয়াটসন ও হাডিনের ব্যাটিং নিয়ে প্রশ্ন ওঠায় তা খতিয়ে দেখছে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট।জিম্বাবুয়ের বিপক্ষে ওই ম্যাচে ৯১ রানের জয় পায় অস্ট্রেলিয়া। ওয়াটসন ৯২ বলে ৭৯ ও হাডিন করেন ৬৬ বলে ২৯ রান। ম্যাচের ফল নিয়ে কোনো প্রশ্ন নেই আইসিসির, যত প্রশ্ন শুরুর দিকের ব্যাটিং নিয়ে।দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিরুদ্ধে উঠা ‘স্পট ফিক্সিং’ অভিযোগ উড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার কোচ টিম নিলসন। তাঁর দাবি, পরিস্থিতি অনুযায়ীই ধীরগতিতে ব্যাটিং করেছিলেন ওয়াটসন ও হাডিন, ‘আমি মনে, ম্যাচটিতে ওরা ভালো খেলেছে। অনেকেই ধীরগতির ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু আমরা আমাদের পরিকল্পনা অনুসারেই খেলেছি। কারণ, আমাদেরকে চাপে ফেলতে খুব দ্রুত উইকেট দরকার ছিল জিম্বাবুয়ের স্পিনারদের।’‘স্পট ফিক্সিং’ নিয়ে আইসিসির সতর্কতার কারণ, গত বছর পাকিস্তানি ক্রিকেটারদের কাছ থেকে পাওয়া তিক্ত অভিজ্ঞতা। লর্ডস টেস্টে জুয়াড়িদের সঙ্গে হাত মিলিয়ে নো বল করার ঘটনায় সালমান বাট ১০, মোহাম্মদ আসিফ ৭ ও মোহাম্মদ আমির ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। ওয়েবসাইট।