বিশ্বকাপে প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল

.
.

বিশ্বকাপের প্রথম গোল সব সময়ই গর্বের৷ তবে সেটা যদি হয় প্রতিপক্ষের জালে! এই ‘তবে’ শব্দটির প্রয়োজন আগের ১৯ বিশ্বকাপে হয়নি৷ এবার হচ্ছে, সৌজন্য মার্সেলো! এবারের বিশ্বকাপের প্রথম েগাল করেছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারই, তবে নিজেদের জালে! আত্মঘাতী গোলে বিশ্বকাপের গোলের সূচনা হলো এই প্রথম৷ মার্সেলোর জন্য আরও বিব্রতকর তথ্য, বিশ্বকাপ ইতিহাসে এটিই ব্রাজিলের প্রথম আত্মঘাতী গোল!

হলুদ কার্ড
ম্যাচের বয়স তখন ২৭ মিনিট৷ নেইমার তখনও মিটমিটে তারা, ক্যামেরা খুঁজেই পায়নি সেভাবে৷ যখন পেল, খুব ভালো কিছু হলো না৷ একটু উঁচু বলের দখল নিতে গিয়ে কনুই মারলেন লুকা মডরিচকে৷ মাটিতে লুটিয়ে পড়লেনক্রোট মিডফিল্ডার, রেফারির হাতে উঠে এল হলুদ কার্ড৷ এই বিশ্বকাপের প্রথম হলুদ কাড দেখলেন নেইমার! আত্মদহনই হয়তো তাতিয়ে দিল নেইমারকে৷ ২ গোল করে পরে তিনিই ম্যাচের নায়ক৷

.
.

তরুণ বাঁশিওয়ালা

.
.

মেক্সিকো অধিনায়কের আর্মব্যান্ড যাঁর হাতে, সেই রাফায়েল মার্কেজের বয়স ৩৫৷ ক্যামেরুন অধিনায়ক স্যামুয়েল ইতোর বয়স ৩৩৷ পরশু এই দুদলের ম্যাচে বাঁশি হাতে দৌড়ালেন যিনি, তাঁর বয়স এই দুজনের মাঝামাঝি! ৩৪ বছর বয়সী উইলিয়াম রোলডান এই বিশ্বকাপের সর্বকনিষ্ঠ রেফারি৷ ২০০৮ সালে ফিফা রেফারি হয়েছেন এই কলম্বিয়ান, ২০১১ কোপা আমেরিকা ছিল প্রথম বড় টুর্নামেন্ট৷ ২০১২ অলিম্পিক ও বিশ্বকাপের বাছাইপর্বের পর পরশু অভিষেক হলো বিশ্বকাপে৷