বিশ্বকাপে বিশেষ নিরাপত্তা বাহিনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভব সবকিছুই করছে ব্রাজিল। সাধারণ নিরাপত্তা বাহিনী তো আছেই, বিশ্বকাপের সময় নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে ব্রাজিল এবার গঠন করল ‘বিশেষ নিরাপত্তা’ বাহিনীও। মিলিটারি পুলিশের মধ্য থেকে ১০ হাজার সদস্যকে নিয়ে গঠন করা হয়েছে ‘বিশেষ শক্তিশালী’ এই বাহিনী। ২০১১ সাল থেকেই তাদের বিশেষ ট্রেনিংয়ের মাধ্যমে গড়ে তোলা হয়েছে। বিশ্বকাপ হবে ১২টি ভেন্যুতে। এই ১২ শহরে স্থানীয় এবং ফেডারেল পুলিশের সঙ্গে মিলেমিশে কাজ করবে বিশেষ নিরাপত্তা বাহিনী। ওয়েবসাইট।