প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুনের কেতন উড়িয়েই নিজ দেশের বিশ্বকাপ খেলতে নামছে ব্রাজিল। ২৩ সদস্যের দলের মাত্র ছয়জনের আছে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা। সবচেয়ে অভিজ্ঞ গোলরক্ষক হুলিও সিজার। এটা সিজারের তৃতীয় বিশ্বকাপ। ২০০৬ সালে অবশ্য কোনো ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি তাঁর। ওই বিশ্বকাপেই মিনিট দুয়েকের জন্য মাঠে নেমেই একটি গোল পাওয়া ফ্রেড আছেন এবারও। তবে ২০১০ সালে সুযোগ পাননি এই স্ট্রাইকার। এবার ঘাটতি বিশ্বকাপ অভিজ্ঞতায়, তবে ব্রাজিলের ইতিহাসে বিশ্বকাপ অভিজ্ঞতায় সমৃদ্ধ খেলোয়াড় কম ছিল না। পেলে, কাফু, দালমা সান্তোসরা খেলেছেন চারটি করে বিশ্বকাপ। এ ছাড়া চারটি বিশ্বকাপের দলে থাকলেও সবগুলোতে মাঠে নামা হয়নি কার্লোস কাস্তিলহো, নিল্টন সান্তোস, এমারসন লিয়াও, রোনালদোর।