বিশ্বকাপে থাকবে 'বাংলাদেশ'ও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই জার্সিতেই ‘মেইড ইন বাংলাদেশ’ লিখে তাজরীন ও রানা প্লাজার বীরদের সম্মান জানাবে ব্রাজিল
এই জার্সিতেই ‘মেইড ইন বাংলাদেশ’ লিখে তাজরীন ও রানা প্লাজার বীরদের সম্মান জানাবে ব্রাজিল

বিশ্বের অন্যতম বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে ক্রীড়া পোশাক তৈরির ব্যাপারটা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অতীতে অনেক বড় বড় আন্তর্জাতিক প্রতিযোগিতাতেই বাংলাদেশের তৈরি জার্সি ব্যবহূত হয়েছে। অনেক খেলোয়াড়দের গায়েই উঠেছে এ দেশের কারখানাগুলোয় তৈরি ক্রীড়া পোশাক। এবারের বিশ্বকাপেও বাংলাদেশের তৈরি প্রায় ৫৬ লাখ পিস্ ক্রীড়া পোশাক ব্রাজিলে রপ্তানি করা হয়েছে।

এই ক্রীড়া পোশাকের মধ্যে রয়েছে হরেক রকমের জার্সি, ট্র্যাকস্যুটসহ অন্যান্য পোশাক সামগ্রী। ব্রাজিল জাতীয় ফুটবল দল বাংলাদেশের তৈরি জার্সি পড়ে মাঠে নামবে—এমন একটি সংবাদ পাওয়া গেলেও সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে সমর্থকদের কাছে বিক্রির জন্য ব্রাজিলের যে অফিসিয়াল জার্সিগুলো বিক্রি হবে, সেগুলো যে বাংলাদেশ থেকেই গেছে, এটা একেবারে নিশ্চিত।

পুরো ব্যাপারটিই বাংলাদেশের জন্য গৌরবের, সন্দেহ নেই। তবে এই গৌরবের মধ্যেও বাংলাদেশের জন্য অপেক্ষা করে থাকবে একরাশ গ্লানি। এ দেশের তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া দুটি বড় দুর্ঘটনার গ্লানি বাংলাদেশকে মনে করিয়ে দেবে ব্রাজিল বিশ্বকাপ। ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন বাংলাদেশের তাজরীন ও রানা প্লাজা দুর্ঘটনায় নিহত হাজার খানেক শ্রমিকের প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বিশ্বকাপে ব্রাজিলের সকল মার্চেন্ডাইজিং জার্সিতে লাগানো হবে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগ। বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে হতাহত কর্মবীরেরা আক্ষরিক অর্থেই জীবন দিয়ে দেশকে এই সম্মান বয়ে এনে দিচ্ছেন। কিন্তু আমরা তাঁদের প্রাপ্য সম্মান দিতে পারছি কী! ওয়েবসাইট।