বিশ্বকাপে ভাগ্যবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল বিশ্বকাপ শুরুর আগে তাঁদের নিয়ে এত মাতামাতি ছিল না। খুব নিয়মিত যাঁরা ক্লাব ফুটবল অনুসরণ করেন সে রকম ফুটবলপ্রেমী ছাড়া অন্যরা হয়তো তাঁদের অনেকের নামই জানতেন না। কিন্তু বিশ্বকাপ বদলে দিয়েছে পুরো ছবিটা। বিশ্ব ফুটবলের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও সম্মানজনক টুর্নামেন্টে আলো ছড়ানোর পর প্রায় অচেনা সেই ফুটবলাররাই এখন তারকা। বিশ্বের নামীদামি ক্লাবগুলোর নজর তাঁদের ওপর, দলবদলের বাজারে এক লাফে দাম বেড়ে গেছে অনেক গুণ। বিশ্বকাপের পারফরম্যান্স দলবদলের বাজারে যাঁদের ভাগ্য বদলে দিয়েছে তেমন কয়েকজন ফুটবলারকে বেছে নিয়েছে গোলডটকম—

হুয়ান কুয়াদ্রাদো কলম্বিয়া, ফিওরেন্টিনা
হুয়ান কুয়াদ্রাদো কলম্বিয়া, ফিওরেন্টিনা

হুয়ান কুয়াদ্রাদো
কলম্বিয়া, ফিওরেন্টিনা
বার্সেলোনা তাঁকে পেতে চাইছে—এমন গুঞ্জন বিশ্বকাপের আগেও ছিল। কিন্তু কলম্বিয়ার হয়ে বিশ্বকাপে পারফরম্যান্সের পর এখন গুঞ্জনটা হচ্ছে—তাঁর জন্য রীতিমতো লড়াইয়ে নামতে পারে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। ২৬ বছর বয়সী ফিওরেন্টিনা উইঙ্গার বিশ্বকাপে তাঁর দেশের হয়ে জাপানের বিপক্ষে একটা গোল করেছেন, করিয়েছেন আরও চারটি। এক লাফে তাই কুয়াদ্রাদোর আনুমানিক ট্রান্সফার ফি বেড়ে এখন ২০ মিলিয়ন ইউরোর কাছাকাছি।

কুয়াদ্রাদোর আনুমানিক ট্রান্সফার ফি বেড়ে এখন ২০ মিলিয়ন ইউরোর কাছাকাছি। আতোঁয়ান গ্রিজমান ফ্রান্স, রিয়াল সোসিয়েদাদ
কুয়াদ্রাদোর আনুমানিক ট্রান্সফার ফি বেড়ে এখন ২০ মিলিয়ন ইউরোর কাছাকাছি। আতোঁয়ান গ্রিজমান ফ্রান্স, রিয়াল সোসিয়েদাদ

আতোঁয়ান গ্রিজমান
ফ্রান্স, রিয়াল সোসিয়েদাদ
ফ্রাঙ্ক রিবেরি চোটের কারণে বিশ্বকাপ দলে ছিলেন না। হন্ডুরাসের বিপক্ষে প্রথম ম্যাচেই তাই একাদশে জায়গা হয় আতোঁয়ান গ্রিজমানের। অথচ দেশের হয়ে এর আগে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচই খেলার অভিজ্ঞতা ছিল না তাঁর। রিয়াল সোসিয়েদাদ উইঙ্গার শুধু কোচের আস্থার প্রতিদানই দেননি, পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন অগুনতি ফুটবলপ্রেমীর। ২৩ বছর বয়সী ফরাসি উইঙ্গারকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে আর্সেনাল, পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের।

হামেস রদ্রিগেজ কলম্বিয়া, মোনাকো
হামেস রদ্রিগেজ কলম্বিয়া, মোনাকো

হামেস রদ্রিগেজ
কলম্বিয়া, মোনাকো
যে বিশ্বকাপ শুরুর আগে মেসি-নেইমার-রোনালদোকে নিয়ে মাতামাতি, যে বিশ্বকাপে ফ্যালকাও খেলতে পারবেন না বলে কলম্বিয়ায় হাহাকার, সে বিশ্বকাপে সব প্রত্যাশাকে ছাড়িয়ে আলো ছড়ালেন হামেস রদ্রিগেজ। ৫ ফুট ১১ ইঞ্চির এই ২২ বছর বয়সী তরুণ টুর্নামেন্টে সর্বোচ্চ ৬ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। অনেকের চোখে তিনি ছিলেন গোল্ডেন বলেরও দাবিদার। ৪৫ মিলিয়ন ইউরোতে যখন পোর্তো থেকে তাঁকে কিনে নিল মোনাকো, অনেকের চোখ কপালে উঠেছিল। কিন্তু বিশ্বকাপের পারফরম্যান্সের পর এখন রিয়াল মাদ্রিদের চোখ তাঁর ওপর। দামটা এবার আরও অনেক বেশি উঠবে তাতে সন্দেহ নেই কোনো।

গ্যারি মেদেল চিলি, কার্ডিফ সিটি
গ্যারি মেদেল চিলি, কার্ডিফ সিটি

গ্যারি মেদেল
চিলি, কার্ডিফ সিটি
প্রিমিয়ার লিগ থেকে অবনমনে নেমে গেছে কার্ডিফ সিটি। সামনের মৌসুমে তাই সর্বোচ্চ পর্যায়ে না খেলতে পারার আক্ষেপে পুড়তে হতো মেদেলকে। কিন্তু বিশ্বকাপে চিলিয়ান এই ডিফেন্সিভ মিডফিল্ডারের পারফরম্যান্স বদলে দিয়েছে সবকিছু। গুঞ্জন শোনা যাচ্ছে, ইন্টার মিলান এরই মধ্যে ৮.৭৫ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নিয়েছে তাঁকে। এবার ব্রাজিল বিশ্বকাপের ফর্মটা সিরি ‘আ’তে ধরে রাখার পালা।

কেইলর নাভাস কোস্টারিকা, লেভান্তে
কেইলর নাভাস কোস্টারিকা, লেভান্তে

কেইলর নাভাস
কোস্টারিকা, লেভান্তে
লেভান্তের হয়ে গত মৌসুমটা দুর্দান্ত খেলেছেন। তার পরও কেউ আশা করেনি বিশ্বকাপে এতটা আলো ছড়াবেন কেইলর নাভাস। বিশেষ করে তিন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, ইংল্যান্ড আর উরুগুয়ের গ্রুপে কোস্টারিকার জায়গা হওয়ার পর তো নয়ই। কিন্তু এই বিশ্বকাপে যেন ফুটবল রূপকথার একটা নতুন অধ্যায় লিখল কোস্টারিকা। আর তাঁদের সেই বীরত্বগাথার অন্যতম নায়ক নাভাস। বিশ্বকাপ চলাকালেই নাপোলি আর মোনাকো তাঁকে ঘিরে আগ্রহী হয়ে উঠেছে। তবে স্প্যানিশ দৈনিক মার্কা বলছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে এরই মধ্যে চুক্তি হয়ে গেছে নাভাসের!

গিলের্মো ওচোয়া মেক্সিকো, ফ্রি এজেন্ট
গিলের্মো ওচোয়া মেক্সিকো, ফ্রি এজেন্ট

গিলের্মো ওচোয়া
মেক্সিকো, ফ্রি এজেন্ট
বিশ্বকাপ খেলতে যাচ্ছেন অথচ ওচোয়া ছিলেন ক্লাবহীন! ফরাসি ক্লাব অ্যাজাক্সিও তাঁকে বিদায় দিয়েছিল বিশ্বকাপের শুরুতেই। মেক্সিকান এই গোলরক্ষক ব্রাজিলের বিপক্ষে ম্যাচটাতে যেন হয়ে উঠেছিলেন দশভুজা। আর শুধু ওই ম্যাচ কেন, মেক্সিকোর হয়ে পুরো টুর্নামেন্টেই এত অতিমানবীয় সব সেভ করেছেন যে অনেকের চোখে তিনিই এই বিশ্বকাপের সেরা গোলরক্ষক। ফ্রি এজেন্ট ওচোয়াকে তাই এখন পেতে চাইছে স্প্যানিশ ক্লাব মালাগা। আগ্রহী আর্সেনাল, লিভারপুলও।