বিশ্বকাপে ভারতকে হারাল পাকিস্তান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ পর্যন্ত বিশ্বকাপে ভারতকে হারাতে পারল পাকিস্তান। ক্রিকেটের যেকোনো বিশ্বকাপেই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পাকিস্তানকে প্রথম জয়টি এনে দিয়েছে তাদের মেয়েরা। কাল মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র এক রানে জিতেছে পাকিস্তান। জিততে হলে শেষ বলে করতে হতো ৪ রান, ভারতের নাগারাজন নিরঞ্জনা তৃতীয় রান নিতে গিয়ে হয়ে যান রানআউট। প্রথম দুই ম্যাচেই হার, আগেই নিশ্চিত ভারত-পাকিস্তানের দুই দলেরই কেউ যেতে পারছে না সেমিফাইনালে। সেই মরা ম্যাচটিতে প্রথমে ব্যাট করে পাকিস্তানি মেয়েরা করল ৯ উইকেটে ৯৮ রান। ভারতের উইকেট পড়েছে ৮টি, রানও কম হয়েছে একটি। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ভারতীয় মেয়েদের বিপক্ষে দশম প্রচেষ্টায় প্রথম জয় পেল পাকিস্তান। সেমিফাইনাল নিশ্চিত করেছে ‘এ’ গ্রুপ থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এবং ‘বি’ গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। ওয়েবসাইট।