বিশ্বকাপে ভিনদেশি পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ বলে কথা। শুধু ব্রাজিলের পুলিশ নয়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্য দেশের পুলিশেরও সাহায্য নেবে ব্রাজিল। বিশ্বকাপ আয়োজক দেশটির আইন মন্ত্রণালয় গত পরশু জানিয়েছে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দেশের পুলিশকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতি দেশ থেকে আসবেন সাতজন করে কর্মকর্তা। ব্রাজিল বিশ্বকাপের ১২টি ভেন্যুতেই মূলত তাঁরা ঠাঁই গাড়বেন। তাঁরা অবশ্য ঠিক গতানুগতিক আইনশৃঙ্খলা রক্ষার কাজ করবেন না, বিশ্বকাপ দেখতে আসা দর্শক ও ব্রাজিল কর্তৃপক্ষের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবেন। সে কারণে ইউনিফর্ম পরলেও তাঁদের হাতে কোনো অস্ত্র থাকবে না। ওয়েবসাইট।