বিশ্বকাপে সফলতাই গুরুত্বপূর্ণ: টেন্ডুলকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ব্যাটসম্যানের যেসব অর্জনের স্বপ্ন থাকে তার প্রায় সবই পেয়ে গেছেন শচীন টেন্ডুলকার। তার পরও একটি আক্ষেপ কিন্তু থেকেই যাচ্ছে তাঁর—পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েও ভারতকে বিশ্বকাপ এনে দিতে না পারার আক্ষেপ। তবে ভারতের এই ক্রিকেট দেবতার বিশ্বাস, এবারের বিশ্বকাপে ঠিকই সফল হবে ভারতীয় দল।এ পর্যন্ত একবারই বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দেখিয়েছে ভারত, ১৯৮৩ সালে। এরপর ভারতীয় দলের সফলতা বলতে ২০০৩ সালে। সেবার বিশ্বকাপের ফাইনালে উঠে তারা। অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপার স্বপ্ন শেষ হয় ভারতের। সর্বশেষ ২০০৭ সালের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে হেরে লজ্জায় পড়ে ভারত। এ লজ্জার চূড়ান্ত পরিণতি গ্রুপ পর্ব থেকেই বিদায়ের মধ্য দিয়ে। তবে এবার অতীতের মতো হবে না আশাবাদের কথা জানিয়ে শচীন টেন্ডলকার বলছেন, ‘আমাদের দলটি এখন বেশ ভালো ক্রিকেট খেলছে। আমার বিশ্বাস এবার ভালোই করবে ভারতীয় দল। বিশ্বকাপে সফলতাই গুরুত্বপূর্ণ।’বিশ্বকাপ কার ঘরে যাবে—এ প্রশ্নে শচীন টেন্ডুলকার বলেন, ‘আসলে বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় কাউকে এগিয়ে রাখা কঠিন। খ্যাতি দিয়ে বিশ্বকাপ জয় সম্ভব নয়। যারা আত্মবিশ্বাস নিয়ে নিজেদের সেরাটা মাঠে প্রয়োগ করতে পারবে, শেষ হাসি তারাই হাসবে।’